সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

স্বামীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৫ অপরাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রংপুরের পীরগঞ্জে লালদীঘির ফতেপুরে শায়িত প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৬শে ডিসেম্বর) দুপুরে ফতেপুরে স্বামীর পারিবারিক কবরস্থানে যান তিনি। এ সময় শ্বশুর, শাশুড়ি, ভাসুর ও প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রী পীরগঞ্জে জনসভাস্থলে যান।

আরো পড়ুন: নৌকা মার্কায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়: প্রধানমন্ত্রী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাচরণার জন্য কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে জনসভা-পথসভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রংপুর এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে তারাগঞ্জে  রংপুর-২ আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক এবং মিঠাপুকুরে রংপুর-৫ আসনের প্রার্থী রাশেক রহমানের নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য রাখেন ।

এদিকে পীরগঞ্জে সরেজমিনে দেখা গেছে, জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল নেমেছে। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সভাস্থল ও এর আশপাশের এলাকা। নৌকাসদৃশ্য ভ্যান ও হাতে হাতে ছোট কাঠের নৌকা নিয়ে নেতাকর্মীরা এসেছেন সভাস্থলে।

এইচআ/ এসি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবর জিয়ারত পীরগঞ্জ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250