মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

প্রেমে প্রতারিত হয়েছেন সালমান, ঘরোয়া বউ খুঁজছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩

#

জমে উঠেছে ‘বিগ বস ওটিটি টু’-এর আসর। বিগ বস প্রতিযোগী বেবিকা ধুর্বে সালমানের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করে আলোচনায়। তিনি বলেছেন, ‘সালমান প্রেমে প্রতারিত হয়েছেন, তার এখন একজন ঘরোয়া বউ প্রয়োজন’।

প্রথমবারের মতো বিগ বসের ওটিটি সংস্করণের উপস্থাপনা করছেন সালমান। উপস্থাপক প্রসঙ্গে প্রতিযোগী মনিশা রানী বেবিকাকে জিজ্ঞেস করেন, সালমান কি কখনও প্রেমে প্রতারিত হয়েছেন কিনা সেই প্রসঙ্গে।

বেবিকা উত্তরে বলেন, ‘ভয়ংকর। যতটা তাকে রাফ অ্যান্ড টাফ দেখায়, আবেগহীন দেখায়, বাস্তববাদী এবং কাজের নেশায় মত্ত দেখায়, ভেতরে তিনি ততটাই নরম মনের এবং প্রেমে ডুবে যাওয়া মানুষ।’

বেবিকা আরও বলেন, ‘তার এমন একজনকে প্রয়োজন যিনি সংসারী, তার বাবা মায়ের খেয়াল রাখবেন, তাকে বুঝবেন। সন্ধ্যায় তিনি যখন বাড়ি ফিরবেন তখন খাবার দেবেন, শান্তিতে ঘুমাতে সহযোগিতা করবেন।

আরো পড়ুন: মেসি-রোনালদো নয়, সানি লিওনের মন জিতেছে অন্য কেউ

কঠিন দিন কাটিয়ে আসার পরে যিনি তার মনকে শান্ত করতে পারবেন। তার কোনো উচ্চাকাঙ্ক্ষী নারীর প্রয়োজন নেই। তার প্রয়োজন এমন একজনকে যিনি সংসারী।’

বলিউডের এলিজেবল ব্যাচেলর বলা হয় সালমানকে। দীর্ঘ ক্যারিয়ারে কখনও সোমি আলি, কখনও ঐশ্বরিয়া রাই, কখনওবা ক্যাটরিনা কাইফের সঙ্গে নাম জড়িয়েছে তার। তবু তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেলেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

এসি/আইকেজে 



সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250