মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সালমান খানকে চিনতে পারননি ক্রিস্টিয়ানো রোনালদো!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৩ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এক জন জনের অবাধ বিচরণ সিনেমার পর্দায়। অন্য জন দাপিয়ে বেড়ান ফুটবলের মাঠে। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক ফ্রেমে এলেন খেলা এবং বিনোদন জগতের দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং সালমান খান। একই অনুষ্ঠানে পাশাপাশি বসে থাকতেও দেখা গেল তাদের দু’জনকে। কিন্তু অনুষ্ঠান শেষে রীতিমতো ‘অপমানিত’ হতে হল বলিউড ভাইজানকে।

সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যচেই অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো এবং সালমান। শুধু তারাই নন, ওই হাইভোল্টেজ বক্সিং ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের অনুরাগীরাও। 

আরো পড়ুন : সালমানের জন্য যে অভিনেত্রীর কাছে সম্বন্ধ নিয়ে যান শাহরুখ

সেই ম্যাচের শেষে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে যায় রোনালদো। সেই সময়ই রীতিমতো সালমানের পাশ কাটিয়ে এগিয়ে যান তিনি। বান্ধবী জর্জিনার হাত ধরে বক্সিং রিংয়ের দিকে হেঁটে যান রোনাল্ডো। সালমানের সঙ্গে কুশল বিনিময় করার আর সময় হয়নি এই ফুটবল তারকার। 

ভাইজানের চোখমুখের অভিব্যক্তি থেকে স্পষ্ট বোঝা যায়, ঘটনায় কিছুটা অসন্তুষ্টই হয়েছেন তিনি। যদিও সেখানে মেজাজ হারাননি সালমান। বরং রোনালদোর দিকে এক ঝলক তাকিয়ে নিজের মতো এগিয়ে যান বলিউড তারকা।

এস/ আই.কে.জে/

সালমান খান ক্রিস্টিয়ানো রোনালদো অপমানিত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250