সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

মগডালে থাকা কিশোরদের ছবি তুললেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কানায় কানায় পূর্ণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার মাঠ। সকাল থেকেই উপজেলা ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিলসহ নেতাকর্মীরা জনসভাস্থল শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে আসতে শুরু করেন।

শনিবারের (৩১শে ডিসেম্বর) এ জনসভায় নেতাকর্মী ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দূর থেকে এক পলক দেখতে ভিড় করেন কিশোর থেকে বৃদ্ধরাও। সভাস্থল সকাল সোয়া ৯টার মধ্যেই জনসমুদ্রে পরিণত হয়।

বেলা সোয়া ১১টায় জনসভার মঞ্চে উঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আসন গ্রহণ করেন তিনি। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দেখান, কয়েকজন কিশোর দূরের একটি গাছের মগডালে উঠে বসে আছে তাকে দেখার জন্য। ভিড়ের মধ্যে জায়গা না পেয়ে প্রিয় নেত্রীকে দেখতে দূরের গাছে উঠে পড়েছে তারা। 

আরো পড়ুন: নৌকা দেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার : প্রধানমন্ত্রী

তখন প্রধানমন্ত্রী আসনে বসেই নিজের মোবাইলে সেই ছবি তোলেন। পরে সেই ধারণ করা ছবি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে হাস্যোজ্জ্বল মুখে দেখান শেখ হাসিনা। সভা শেষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রিয় নেত্রীকে দেখতে কয়েকজন কিশোর গাছের মগডালে উঠেছেন দেখেই প্রধানমন্ত্রী মঞ্চে বসেই নিজের মোবাইলে জুম করে ছবি তোলেন। পরে সেই ছবি তিনি আমাকে দেখান। আমি আবার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতিকে দেখাই।

এইচআ/ আই. কে. জে/ 




জনসভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি টুঙ্গিপাড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250