মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিয়ে নিয়ে জ্যোতিষীর বাণীকেও ভুল প্রমাণ করলেন সালমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

খাতা-কলমে বয়স ৫৭, এখনো অবিবাহিত সালমান খান। যদিও খাতা-কলমে তার প্রেমিকার লিস্ট কোনোদিনই ছোট ছিল না। ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ– সালমানের মনজুড়ে নিত্য আনাগোনা ছিল তাদের।

এসব প্রেমিকাদের সঙ্গে বিভিন্ন সময় তার বিয়ের সম্ভাবনা নিয়ে খবর ছড়িয়েছে বারবার। তবে কেন জানি সে পথে কখনোই হাঁটেননি সালমান। দিন গড়াতে গড়াতে এখন পরিস্থিতি এমন হয়ে গিয়েছে যে, সবাই ধরেই নিয়েছেন হয়ত সারাজীবন একাকী কাটিয়ে দেবেন ‘ভাইজান’ খ্যাত এই সুপারস্টার। 

মজার ব্যাপার হলো, একবার সালমানের বিয়ে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী। তবে সালমানের বিয়ের ব্যাপারে বলেই হয়ত তার সেই ভবিষ্যদ্বাণী মেলেনি!

একবার ‘দশ কা দম’ নামে এক রিয়ালিটি শোতে কঙ্গনা রানাওয়াতের সঙ্গে হাজির হয়েছিলেন সালমান। সেখানে উপস্থিত ছিলেন এক জ্যোতিষীও। সেসময় কঙ্গনা তাকে অনুরোধ করেন, সালমানের বিয়ে কবে হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করার জন্য। 

তখন সেই জ্যোতিষী অনুমান করে বলেন, ৪৯ বছর বয়সে বিয়ে হবে সালমানের। তিনি জানান, তার স্ত্রী বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কিত হবেন না। 

জ্যোতিষীর সেই কথা শুনে সালমান স্পষ্ট উত্তর দেন, যদি সে বলিউড ইন্ডাস্ট্রির হয়ও, তবেও আমি ওর অভিনয় করা বন্ধ করে দেব। সালমানের এই বক্তব্যের পর বেশ বিতর্কের সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, কীভাবে এমন মন্তব্য করতে পারেন সালমান? 

সালমানের বিয়ে নিয়ে যখন ওই জ্যোতিষী একের পর এক মন্তব্য করে যাচ্ছেন, পাল্টা প্রশ্ন ছুড়ে দেন তিনিও। সালমান জিজ্ঞাসা করে বলেন, আপনার কি সত্যিই মনে হয় আমি অবিবাহিত? আমার বিয়ে হয়নি? 

আরো পড়ুন: শুদ্ধ হিন্দি না জেনেও যেভাবে বলিউড কাঁপালেন সুনীল শেঠি

অভিনয় জীবনে বারবার বিতর্কে জড়িয়েছেন সালমান। বারেবারেই তাকে নিয়ে রটেছে অনেক রটনা। অভিযোগ উঠেছে প্রেমিকাকে মারধরেরও। যদিও সালমানের বিপরীতে গিয়ে আজ পর্যন্ত কেউ কোনোদিন কোনো মন্তব্য করতে সাহস পাননি। 

সম্প্রতি বিদেশে তাকে বিয়ের প্রস্তাব দেন এক সাংবাদিক। সঙ্গে সঙ্গে তা নাকচ করে দেন সালমান। সেই সাংবাদিককে মজা করে বলেন, আমার বিয়ের বয়স পেরিয়ে গেছে। আরও কিছু দিন আগে হলে ভেবে দেখা যেত।

এসি/

জ্যোতিষী সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250