মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির অফিসের তালা খোলারও মানুষ নেই: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিএনপি অফিসে প্রশাসন তালা দেয়নি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটিতে একটা তালা খোলারও মানুষ নেই।

তিনি বলেন, আন্দোলনের নামে গুহা থেকে অনলাইনে গাড়ি পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। এটি কোনও রাজনৈতিক দলের কাজ হতে পারে না।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন অফিস উদ্বোধন ও চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তৃণমূল বিএনপির অগ্রগতিতে বিএনপিকে নিয়ে শঙ্কা প্রকাশ করে ড. হাছান বলেন, তৃণমূল বিএনপি যেভাবে আগাচ্ছে, তাতে বিএনপি কোথায় গিয়ে দাঁড়াবে-এ নিয়ে শঙ্কা জেগেছে। বিএনপির জোট থেকে তিনটি নিবন্ধিত দলসহ ছয়টি দল বের হয়ে গেছে। তাদের সবাই নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, তাদের জোটের নেতারাই এখন পালিয়ে যাচ্ছে। যারা বিএনপিকে বাতাস দিচ্ছিল তাদের বাতাসও এখন ফুরিয়ে গেছে।

ওআ/

তথ্যমন্ত্রী বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250