মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বাবা হলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথমবার বাবা হওয়ার স্বর্গীয় অনুভূতি পেলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার লিটন দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাসের কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে বাবা হওয়ার সুখবরটি দিয়েছেন লিটন নিজেই।

লিটন লিখেছেন, আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদের আপনাদের প্রার্থনায় রাখুন।’

আগের দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর বেবি শাওয়ারের ছবি প্রকাশ করেছিলেন লিটন। পরের দিন দিলেন কন্যাসন্তানের বাবা হওয়ার সুখবর।

এর আগে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন লিটন।

এসকে/

বাবা লিটন কুমার দাস সন্তান জন্মদান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250