সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’

নতুন সরকারকে কানাডা আওয়ামী লীগের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

কানাডার ক্যালগেরির নর্থইস্টের ৩২ অ্যাভিনিউতে আলবার্টা বঙ্গবন্ধু পরিষদ ও আলবার্টা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং নতুন সরকারের প্রতি অভিনন্দন জানিয়ে সম্প্রতি এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে দীর্ঘ ৯ মাস ১৪ দিন কারাবন্দি থাকার পর ১৯৭২ সালের ১০ই জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। ঐতিহাসিক এই দিনে (১০ই জানুয়ারি) মহান নেতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের আনন্দের পূর্ণতা লাভ করে। 

আরো পড়ুন:শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রধানমন্ত্রী

আলোচনা সভায় এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। প্রবাসীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ভবিষ্যতেও এ যাত্রা অব্যাহত থাকবে এমনটি আশা করে তিনি শেখ হাসিনার নতুন সরকারকে অভিনন্দন জানান।

আলবার্টা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এন্থনি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠনে আমরা আনন্দিত। তার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এমনটাই আমাদের প্রত্যাশা।

এইচআ/ আই. কে. জে/  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন নতুন মন্ত্রীসভা কানাডা আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250