মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

তুরস্কে দ্বিতীয় দফার নির্বাচনে এরদোয়ানকে সমর্থন দিলেন সিনান ওগান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গেল সপ্তাহে শেষ হয় তুরস্কের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন। প্রথম দফায় তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন ডানপন্থি নেতা সিনান ওগান। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে সমর্থন দেবেন বলে জানিয়েছেন। খবর আল জাজিরার।

আজ সোমবার (২২ মে) আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ানকে সমর্থন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেছেন, এরদোয়ান তার প্রচারণায় তুর্কি জাতীয়তাবাদকে প্রাধান্য দিয়েছেন।

আগামী ২৮ মে তুরস্কে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হবে। এর ভিত্তিতেই নির্ধারিত হবে শাসন ক্ষমতা যাবে কার হাতে। এ দফার ভোটযুদ্ধে প্রধান দুই প্রতিপক্ষ হলেন এরদোয়ান এবং কেমাল কিলিচদারওগলু।

আরো পড়ুন: মঙ্গলবার আমাকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে: ইমরান খান

১৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে এরদোয়ান ৪৯.৫২ শতাংশ ভোট পান। ছয়-দলীয় বিরোধী জোটের নেতা কেমাল কিলিচদারওগলু পান ৪৪.৮৮ শতাংশ ভোট।

অন্যদিকে, এটিএ জোট সমর্থিত নেতা সিনান ওগান ৫.১৭ শতাংশ ভোট পান। ৫ শতাংশের বেশি ভোট ঝুলিতে নিয়ে সিনান এখন ‘কিংমেকার’ হয়ে উঠেছেন।

এম/


 

তুরস্ক নির্বাচন ভোটগ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250