মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

তুরস্কে কয়েক হাজার শিশুকে নিয়ে নামাজশিক্ষা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৩

#

কয়েক হাজার শিশুর অংশগ্রহণে তুরস্কে অনুষ্ঠিত হলো নামাজশিক্ষার বিশেষ একটি কর্মসূচি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাতমানে কর্মসূচিটির আয়োজন করা হয়।

আয়োজক ছিল স্থানীয় একটি সংগঠন। সংগঠনটির নাম বাংলায় অনুবাদ করলে এমন হতে পারে-‘কোরআন প্রজন্ম মঞ্চ’।

এবারের কর্মসূচির স্লোগান ছিল- ‘নামাজের মাধ্যমে সুন্দর জীবন’।

এই কর্মসূচিতে ৮ থেকে ১০ বছরের শিশুরা অংশ নেয়। কিভাবে তারা নামাজ আদায় করবে, এখানে অনুশীলনের মাধ্যমে সেটাই তাদের শিক্ষা দেয়া হয়।

নামাজ মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। শৈশব থেকেই বাচ্চাদের নামাজের প্রতি উৎসাহিত করার একাধিক হাদিস বর্ণিত হয়েছে। এক হাদিসে আল্লাহর রাসূল সা: বলেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও। তাদের বয়স ১০ বছর হওয়ার পর (প্রয়োজনে) নামাজের জন্য প্রহার করো এবং তাদের বিছানা পৃথক করে দাও।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৫)

সূত্র : আলজাজিরা

ওআ/

নামাজ তুরস্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250