মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ট্রেন দুর্ঘটনায় রেল মন্ত্রণালয়ের ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

কিশোরগঞ্জের ভৈরববাজার রেলস্টেশনের আউটার পয়েন্টে যাত্রীবাহী এগারসিন্দুর গোধূলী ও মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ তদন্ত কমিটিতে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ (অডিট ও আইসিটি) রয়েছেন, বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (অপারেশন), বাংলাদেশ রেলওয়ের যুগ্ম মহাপরিচালক (মেকানিক্যাল), রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (ভূমি), বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সিএসটিই (টেলিকম), বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ঢাকার ডিভিশনাল মেডিকালে অফিসার (ডিএমও), রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-৬)।

এ কমিটি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ ও প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন তৈরি করবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটি গঠনের সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ওআ/


রেলপথ মন্ত্রণালয় ট্রেন দুর্ঘটনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250