মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৩ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

প্রধানমন্তী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দুই নেতার বৈঠক শুরু হয় বাংলাদেশ সময় বুধবার (২৩ আগস্ট) রাত ১০টা পর। চলে প্রায় এক ঘণ্টা।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জোহানেসবার্গ পৌঁছান তিনি।

এর আগে সবশেষ ২০১৯ সালে হাসিনা-জিনপিং বৈঠক হয়েছিলো। করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ইন্দো-প্যাসিফিক ইস্যুসহ বর্তমান বিশ্ব-পরিস্থিতি বিবেচনায় দুই নেতার এ বৈঠককে কূটনৈতিক মহলে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামরে রেখে পশ্চিমাদের অব্যাহত চাপের মধ্যে দেশের দুই শীর্ষ নেতার বৈঠক অনেক বড় বার্তা বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে  প্রধানমন্ত্রীর।

এছাড়া দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকা প্রেসিডেন্ট শি জিনপিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250