শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ সিরিজ

কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৫ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশ দলের সামনে। এর আগে তিনটি টি-২০ সিরিজ খেলে একটিতেও জিততে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে ২০১৮ সালে নিরপেক্ষ ভেন্যু ভারতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

সাকিব আল হাসানের নেতৃত্বে সিলেটে প্রথম ম্যাচে জয়ের পর এবার সিরিজ জয়ের সুযোগ স্বাগতিকদের। ওই লড়াইয়ে জীয় দলের সমন্বয় নিয়ে নামতে পারে বাংলাদেশ দল। ব্যাটিং অর্ডারে পরিবর্তনের তেমন জায়গা নেই। তবে ওয়ানডের পর টি-২০ সিরিজে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় দুশ্চিন্তা কাটছে না টিম ম্যানেজমেন্টের। 

বোলিং আক্রমণে আসতে পারে একটি পরিবর্তন। সেটাও দূরে চোখ রাখার কারণে। ইনজুরি থেকে ফিরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন পেসার তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজে তাকে এক ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। 

আরো পড়ুন :মাইলফলকের অপেক্ষা ফুরাল শাহিন আফ্রিদির

এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা চিন্তা করে এবং তাসকিনের ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা ভেবে তাকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় ডান হাতি পেসার হাসান মাহমুদ একাদশে ঢুকতে পারেন। বাংলাদেশ দলে তরুণ লেগ স্পিনার রিশাদ আহমেদ থাকলেও বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজে ভরসা রাখতে পারেন কোচ-নির্বাচক-অধিনায়ক। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান। 

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250