সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

এমবাপ্পে পিএসজির বার্ষিক মিডিয়া দিবস থেকে বাদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৭ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় প্রতিদিনই শীতল থেকে শীতলতর হচ্ছে কিলিয়ান এমবাপ্পে পিএসজি সম্পর্ক। আগামীকাল শুরু হতে যাওয়া মৌসুমের পর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন না এমবাপ্পে এমন চিঠি দেওয়ার পর থেকে তাঁকে নিয়ে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নিচ্ছে প্যারিসের দলটি।

মৌসুম শুরুর আগে এই মিডিয়া দিবস ফ্রেঞ্চ লিগ ‘আঁ’র ক্লাবগুলোর জন্য ঐতিহ্যবাহী একটা দিন। মিডিয়া দিবসে প্রতিটি দলের মূল স্কোয়াডের ছবি তোলা হয়, যেটা পুরো মৌসুমের জন্য দলগুলো এবং লিগ কর্তৃপক্ষ ব্যবহার করে থাকে।

এলএফপির এই আয়োজনে ১৮টি দলের সব পেশাদার ফুটবলারকেই নিমন্ত্রণ করা হয়েছিল। শুধু এমবাপ্পেই বাদ পড়েছেন। এ সিদ্ধান্ত নিয়ে পিএসজি পরিষ্কার করে দিয়েছে যে এমবাপ্পেকে আগামী মৌসুমের পরিকল্পনায় রাখেনি পিএসজি। এখন তিনি শেষ পর্যন্ত কবে পিএসজি ছাড়েন আর কোথায় যান, সেটা দেখারই অপেক্ষায় সবাই।

আর.এইচ/আইকেজে 

এমবাপ্পে পিএসজির বার্ষিক মিডিয়া দিবস থেকে বাদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250