সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

অপরাধ কমাতে কাজ করে যাচ্ছে পুলিশ : আইজিপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৬ অপরাহ্ন, ২৮শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদের সহযোগিতা চাই।

শনিবার (২৮শে ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

বাহারুল আলম বলেন, সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এ ছাড়া সমন্বয়কদেরকে হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, কী কারণে পুলিশের ওপর মানুষের এত ক্ষোভ সেটি বিশ্লেষণ করা উচিত। ৫ই আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত প্রাণহানি হতো না।

ওআ/ আই.কে.জে/ 


আইজিপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250