মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বেড়েছে তাপমাত্রা, আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

বুধবার (৩১শে জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাতের দিকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া পহেলা ফেব্রুয়ারি (বৃহস্পতিবারও ) বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রাজধানীর এ তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শীতের তীব্রতা অনেকটাই কমে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহও দূর হয়েছে।

আরো পড়ুন: তাপমাত্রা বাড়লেও হতে পারে বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই মেঘলা আকাশ। দক্ষিণের জনপদ সাতক্ষীরাসহ কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে গতকাল রাতে। রাজধানীতে অবশ্য সকাল ৯টার দিকে মেঘ কেটে রোদের মুখ দেখা গেছে। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মেঘ আবার আসতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু অংশ বাদ দিয়ে দেশের অন্য এলাকাগুলোয় মেঘ রয়েছে। আরো দুই দিন এ অবস্থা থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এদিন কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। আগামীকাল বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ ছাড়া যশোরে ৬ মিলিমিটার ও গোপালগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়। এ বৃষ্টি হচ্ছে মূলত পশ্চিম দিক থেকে আসা মেঘের কারণে। এ মেঘ দেশের পূর্ব দিক দিয়ে চলে যাচ্ছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ এখন বঙ্গোপসাগরে আছে বলেও আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এইচআ/ আই. কে. জে/   

তাপমাত্রা আবহাওয়া অধিদপ্তর আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250