মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশে আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রাও। এদিকে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি।

বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়নের ২২৬টি গ্রামের অধিকাংশ বাড়ি, রাস্তাঘাট, পুকুর ও চিংড়ি ঘের পানিতে তলিয়ে গেছে। স্থানীয় কৃষকরা বলছেন, জলাবদ্ধতার কারণে তারা আমন ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। এতে আসন্ন মৌসুমে চাষাবাদ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বন্যায় আক্রান্ত ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। গতকাল বুধবার (১৬ই জুলাই) বিজিবির ৪ নম্বর ব্যাটালিয়নের আয়োজনে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ১ হাজার ৫০০ জনকে সেবা দেওয়া হয়।

জে.এস/

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250