মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

গরমে পোষা প্রাণীদের জন্য পানি ও খাবারের ব্যবস্থার নির্দেশ জবি উপাচার্যের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ২২শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে গত এক সপ্তাহ অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এতে করে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন।

তাই খাদ্য সংকটে থাকা ক্যাম্পাসে থাকা কুকুর-বিড়ালের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। এর আগে,ঈদের ছুটিতেও কুকুর ও বিড়ালের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়।

সোমবার (২২শে এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন জবির নিরাপত্তা শাখার কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার।

তিনি গণমাধ্যমকে বলেন, সম্প্রতি রোজার ঈদের ছুটিতে জবির ক্যান্টিন বন্ধ হয়ে যায়। ক্যান্টিনের উচ্ছিষ্ট খাবার কুকুর-বিড়াল খেত। তাই ছুটির সময় কুকুর-বিড়ালের জন্য জবি ভিসি প্রতিদিন খাবারের ব্যবস্থা করতে বলেছিলেন। তাই আমরা সে সময় প্রতিদিন কুকুরের জন্য খাবার দিয়েছি। তীব্র তাপমাত্রার কারণে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তে এখন আবার ক্যান্টিন বন্ধ থাকবে। তাই জবি ভিসি পুনরায় ক্যাস্পাসের কুকুর ও বিড়ালের জন্য খাবার দিতে নির্দেশ দিয়েছেন।

আরো পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

নিরাপত্তাকর্মী নুর ইসলাস প্রতিদিন এই খাবার কেনেন। তিনি গণমাধ্যমকে বলেন, ক্যাম্পাসে ২৫-৩০টির মতো কুকুর আছে। ওদের জন্য প্রতিদিন মুরগির গিলা, কলিজা, পা ও চামড়া কেনা হয়। ওরা ভাত খেতে চায় না। ওগুলোই খায়। প্রতিদিন সকালে ও বিকেলে খাবার কিনে আনি। ১৫০-২০০ টাকার খাবার কেনা হয় প্রতিদিন। আমি খাবার নিয়ে এলেই পেছনে পেছনে সব কুকুর চলে আসে। ওদের জন্য কয়েকটি স্থানে পানির ব্যবস্থাও করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, তীব্র গরমে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় ক্যাম্পাসে থাকা কুকুর-বিড়ালগুলো খাবার পায় না। তাই তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছি। শিক্ষক ও শিক্ষার্থীদের মতো ওই প্রাণীদেরও ক্যাম্পাস এটি।

এইচআ/ 

খাদ্য গরম পোষা প্রাণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250