মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সৌদি আরবে ওমরাহ ভিসা নীতিতে পরিবর্তন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার নীতিমালা সংশোধন করেছে। পরিবর্তিত নীতিমালা অনুযায়ী, ওমরাহ ভিসা পাওয়ার ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না গেলে বা যাওয়ার জন্য নিবন্ধন না করলে ওই ভিসা বাতিল হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম আল আরাবিয়া।   

তবে নিয়ম বদলালেও ভিসার মেয়াদে কোনো পরিবর্তন আসছে না। আগের মতোই, সৌদি আরবে প্রবেশের পর ৯০ দিন পর্যন্ত ওমরাহ ভিসার মেয়াদ থাকবে এবং প্রবেশের দিনটি থেকে ওই ৯০ দিন গণনা শুরু হবে।

তবে পূর্বের নিয়মে ভিসা পাওয়ার এক মাসের মধ্যে সৌদি আরবে প্রবেশের কোনো বাধ্যবাধকতা ছিল না। নিয়মের পরিবর্তন মূলত এখানেই।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, ভিসা ইস্যু হওয়ার ৩০ দিনের মধ্যে যদি কোনো হজযাত্রী সৌদি আরবে প্রবেশ করতে নাম নথিভুক্ত না করেন, তবে তার ওমরাহ ভিসা বাতিল হয়ে যাবে। আল জাজিরাকে সূত্ররা জানান, আগামী সপ্তাহ থেকে নতুন এই নীতি আনুষ্ঠানিকভাবে চালু হবে। সূত্ররা নিশ্চিত করেছেন, ওমরাহ ভিসার মেয়াদ কমছে না।

এই সিদ্ধান্তের বিষয়ে এক প্রশ্নের জবাবে সৌদি আরবের ওমরাহ ও পর্যটন বিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা আহমেদ  বাজাঈফার আল আরাবিয়াকে বলেন, আগামীতে ওমরাহ করতে আসা মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্য আকারে বাড়বে। সেজন্য মন্ত্রণালয় প্রস্তুতি নিচ্ছে। প্রস্তুতির অংশ হিসেবেই নীতিমালা সংশোধন করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ করে গ্রীষ্ম মৌসুম শেষ হওয়া এবং মক্কা ও মদিনায় তাপমাত্রা কমার পর ওমরাহ যাত্রীদের ভিড় বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। নতুন ওমরাহ মৌসুম শুরুর পর থেকে, অর্থাৎ জুন মাসের প্রথম দিক থেকে এ পর্যন্ত ৪০ লাখের বেশি বিদেশির জন্য ওমরাহর ভিসা ইস্যু করা হয়েছে।

গত কয়েক বছরের তুলনায় এবার ওমরাহযাত্রীর চাপ বেশ বেশি। চলতি বছর ওমরাহ মৌসুমের মাত্র পাঁচ মাসে বিদেশি হজযাত্রীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে।

জে.এস/

ওমরাহ ভিসা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250