মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ছবির ফাইলনেম নিয়ে বিতর্কের জেরে কর্মীকে চাকরিচ্যুত করল প্রথম আলো

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০৪ পূর্বাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

প্রথম আলোর ইংরেজি অনলাইনে প্রকাশিত একটি ছবি নিয়ে গত ১৫ই মার্চ ২০২৬ তারিখ, রোববার ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। ছবিটির ইউআরএলের ফাইল লোকেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের মতো সম্মানিত ব্যক্তির নামের পাশে অত্যন্ত অসৌজন্যমূলক একটি শব্দ ব্যবহৃত হয়েছিল।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা শ্রেণি-পেশার নেটিজেন এ ধরনের ব্যবহারের কারণে প্রথম আলোর সমালোচনা করেন। এর জের ধরে গতকাল সোমবার এই কাজের সঙ্গে একজন কর্মীর সংশ্লিষ্টতা পেয়ে তাকে চাকরিচ্যুত করে প্রথম আলো কর্তৃপক্ষ।

পত্রিকাটি গতকাল দেওয়া এক ব্যাখ্যায় দাবি করে, সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া আলোচনা আমাদের নজরে এসেছে। ছবিটির ইউআরএলের ফাইল লোকেশনে একজন সম্মানিত ব্যক্তির নামের পাশে অত্যন্ত অসৌজন্যমূলক একটি শব্দ ব্যবহৃত হয়েছিল।

প্রথম আলো অনুসন্ধান করে এই কাজের সঙ্গে একজন কর্মীর সংশ্লিষ্টতা চিহ্নিত করতে পেরেছে। প্রথম আলোর সাংবাদিকতার নীতি ও চর্চাবিরোধী এই কাজের জন্য সেই কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রথম আলোর একজন কর্মীর এ ধরনের অপেশাদারি আচরণের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

জে.এস/

প্রথম আলো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250