মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ঘরে কিছু না পেয়ে উল্টো গৃহস্থকে টাকা দিয়ে গেলো চোর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

বর্তমান সময়ে নানা কাণ্ড ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেসব ভাইরাল হওয়া ঘটনা নিয়ে চলে আলোচনা-সমালোচনা। অনেক সময় হয় খবরের শিরোনামও। সম্প্রতি এক ভাইরাল চোরের কাণ্ড খবরের শিরোনাম হয়েছে। একটি সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে পুরো ঘটনা। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক মুখোশপরা ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করছেন। এরপর রান্নাঘরে ঢুকে চুরি করার মতো কিছু খুঁজে পাননি তিনি। চুরি করার কিছু না পেয়ে হতাশ হন চোর। শেষে নিজের পকেট থেকেই একটি ২০ রুপির নোট গৃহস্থের জন্য রেখে যান।  

আরো পড়ুন : সরকারের টাকা পেয়েই প্রেমিকের সঙ্গে পালালেন ১১ গৃহবধূ!

ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি তেলেঙ্গানার রাঙ্গারেডি জেলার মহেশ্বরমে। ইতিমধ্যেই ভিডিওটি কয়েক লাখ ভিউ হয়েছে।

ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। অনেকে মজার মন্তব্য করেছেন। অনেকে আবার এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি বাড়িতে চুরি করার মতো কিছু না থাকা অবিশ্বাস্য বলছেন কেউ কেউ। 

একজন লিখেছেন, ‘খুব দয়ালু চোর’। আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘যে বাড়িতে সিসি ক্যামেরা আছে সে বাড়িতে চুরির কিছু নেই কীভাবে?’। অপর একজন প্রশ্ন করেছেন, ‘রান্নাঘরে ক্যামেরা কেন? ঘটনা বানানো নয় তো?’।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এস/কেবি

চোর সিসিটিভি ক্যামেরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250