মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

এআইয়ের লেখা শপথবাক্যে বিয়ে করে বিপাকে যুগল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৫ পূর্বাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৬

#

প্রতীকী ছবি

নেদারল্যান্ডসের এক দম্পতি হঠাৎ করেই এমন এক সংকটের মুখোমুখি হয়েছেন, যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। এই দম্পতি গত বছরের ১৯শে এপ্রিল বিয়ে করেন।

এই যুগল সরকারের নির্ধারিত কর্মকর্তার কাছে গিয়ে বিয়ের শপথবাক্য পাঠ করেন এবং বিয়ের নিবন্ধন করেন। তাহলে কেন তাদের বিয়ে বাতিল হলো, তা–ও আবার আদালতের নির্দেশে। তথ্যসূত্র: আরব নিউজ।

বিয়ে নিয়ে এই বিভ্রাটের কারণ বর-কনে নন, বরং গন্ডগোল পাকিয়েছেন বিয়ে পরিচালনাকারী কর্মকর্তা।

৫ই জানুয়ারি নেদারল্যান্ডসের একটি আদালত ওই ডাচ দম্পতির বিয়ে বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, ওই বিয়েতে বর-কনের জন্য বিয়ে পরিচালনাকারী যে শপথবাক্য তৈরি করেছিলেন, সেটি আদতে তৈরি করে দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি।

আদালত বলেছেন, চ্যাটজিপিটির লিখে দেওয়া ওই শপথবাক্যে বিয়ের আইনকানুন সঠিকভাবে অনুসরণ করা হয়নি। গোপনীয়তার বিধি অনুসারে আদালত থেকে ওই দম্পতির নাম প্রকাশ করা হয়নি।

ওই দম্পতির বিয়েতে যে শপথবাক্য পাঠ করানো হয়, সেখানে লেখা ছিল, ‘আপনারা কি একে অপরকে সহায়তা অব্যাহত রাখবেন, খামাখা ঠাট্টা করবেন এবং জীবনের কঠিন মুহূর্তেও একে অপরকে আলিঙ্গন করবেন?’

জবাবে যুগল হাতে হাত রেখে বলেন, ‘আমরা করব।’ এরপর বিয়ে পরিচালনাকারী বলেন, ‘আপনারা দুজন শুধু স্বামী-স্ত্রী নন, বরং এসবের ওপরে, একটি পাগল দম্পতি।’

কিন্তু পরে বিচারক পর্যবেক্ষণ করে দেখেন, বিয়ের সময় বর-কনেকে যে শপথবাক্য পাঠ করানো হয়েছিল, সেখানে বিয়ের দায়দায়িত্ব পালন করার নিয়ে যে শপথ করার কথা তা লেখা নেই, তারা সঠিক শব্দ উচ্চারণ করেননি। নেদারল্যান্ডসের আইনে বিয়ের শপথবাক্যে দায়দায়িত্বের বিষয়টি সঠিকভাবে উল্লেখ থাকা এবং সেটি পালনে অঙ্গীকার করা বাধ্যতামূলক।

ওই দম্পতির বিয়ের শপথবাক্য এই আইনগত শর্ত পূরণ করতে পারেনি। এ কারণে আদালত তাদের বিয়ে আইনগতভাবে বৈধ নয় বলে ঘোষণা করেন।

আদালত জ্‌ভোলে সিটি নিবন্ধন কার্যালয় থেকে ওই যুগলের বিয়ে নিবন্ধনের রেকর্ডও মুছে ফেলতে বলেন।

এ দম্পতি এখন আইন মেনে সঠিক শব্দে শপথবাক্য উচ্চারণ করে আবার বিয়ে করেছেন বা করবেন কি না, তা জানা যায়নি।

জে.এস/

নেদারল্যান্ডস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250