মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

রোজার আগে ভারত থেকে পেঁয়াজ-চিনি আমদানি নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি আমদানির বিষয়ে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, ভারত থেকে যে পণ্যগুলো আমদানি করা হয় সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমদানি করতে পরি সেটি বিস্তারিত আলোচনা করেছি। অন্যান্য বিষয়েও আলোচনা করেছি।

তিনি আরও বলেন, ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। এমন একজন স্ট্রং লেডি পরপর চারবার এবং পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সে জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কাজ করছেন সেটির সঙ্গে সহমত পোষণ করেছেন দ্রোপদী।

আরও পড়ুন: হাছান মাহমুদেরে সঙ্গে জয়শঙ্করের হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

ড. হাছান বলেন, তিনি তাকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে বলেছেন জাতিসংঘের জেনারেল সেক্রেটারি হিসেবে একজন নারীকে আমরা দেখতে চাই। ভারতের রাষ্ট্রপতি সেটির সঙ্গে ঐকমত্য পোষণ করেছেন। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে ভারত সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে, সেই কথাটি তিনি জানিয়েছেন।

এসকে/ 

ড. হাছান মাহমুদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250