সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

‘মেসির চেয়ে নেইমার ভালো’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

এ নিয়ে এখন তেমন একটা তর্ক হয় না বললেই চললে। দুজনের ক্যারিয়ারের গ্রাফ যে গেছে দুই পথে। লিওনেল মেসি যেখানে বিশ্বকাপসহ সব জিতেছেন, সেখানে নেইমারের জেতা হয়নি কিছুই। তিনি হয়ে আছেন আক্ষেপের প্রতীক হয়ে। এই সময়ে ব্রাজিল কিংবদন্তি গারসন দাবি করেছেন, লিওনেল মেসির চেয়ে নেইমারই ভালো ফুটবলার।

তিনবারের বিশ্বকাপজয়ী গারসন ব্রাজিলের রেডিও স্টেশন সুপার রাদিও তুপিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নেইমার নিয়ে এমন মতামত দিয়েছেন। দুজনের মধ্যে কাউকে নিতে হলে তিনি নেইমারকেই বেছে নেবেন বলে মন্তব্য করেছেন। গারসন বলেছেন, ‘সে মেসির চেয়ে অনেক ভালো খেলোয়াড়। অনেক ভালো। আমার মনে হয় নেইমার মেসির চেয়ে ভালো। যদি বেছে নিতে হয়, আমি নেইমারকেই চাইব।’

কাতারেই শেষ বিশ্বকাপ—এমন ইঙ্গিত ২০২২ বিশ্বকাপের আগেই দিয়েছিলেন নেইমার। তবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বাদ পড়ার পর ভাবনায় কিছুটা বদল এনেছিলেন। পরের বছর ফেব্রুয়ারিতে টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিল তারকা ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন।

নেইমার এখনো সেই পথেই আছেন। সম্প্রতি ব্রাজিলিয়ান সিরি আ-তে চোট কাটিয়েও ফিরেছেন। তবে নেইমারের চোটের বিষয়ে কিছু ধারণা করাই মুশকিল। কারণ ফিট হয়ে দলে ফেরা নেইমার যেকোনো মুহূর্তেই আবার চোটে ছিটকে যেতে পারেন। গারসন মনে করেন, নেইমার ৮০ শতাংশ ফিট হলেও অন্য সবার চেয়ে ভালো খেলবে।

তিনি বলেছেন এভাবে, ‘ও শতভাগ ফিট থাকবে না। আমার মনে হয় ও সেটা চায়ও না। টেকনিক্যালি নেইমার অসাধারণ। ৮০ শতাংশ ফিট থাকলেও ব্রাজিল দলে অন্য সবার চেয়ে ভালো খেলবে।’

লিওনেল মেসি নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250