মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

বিএসএমএমইউর নতুন উপাচার্য অধ্যাপক দীন মোহাম্মদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক।

সোমবার (১১ই মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্য এর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯’ এর ১২ ধারা অনুসারে অধ্যাপক ডা. দীন মো. নূরুল হককে বর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।

শর্তগুলো হলো-

১. উপাচার্য হিসেবে তার নিযুক্তির মেয়াদ চার বছর হবে;

২. তিনি বিধি অনুযায়ী উপাচার্যের পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩. উপাচার্য পদে তিনি তার অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন;

৪. উপাচার্য হিসাবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৬’ এর ১৪ ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন;

৫. রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ ২৯শে মার্চ থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন: প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই : স্বাস্থ্যমন্ত্রী

এর আগে গত ৪ঠা মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে তার নিয়োগের বিষয়টি জানা যায়। তখন এ বিষয়ে জানতে অধ্যাপক নূরুল হক বলেন, ‘আমাকে কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আমি এখন মন্ত্রণালয়ে আছি। মাননীয় মন্ত্রী ও সচিব মহোদয় জানিয়েছেন যে, এ বিষয়ে সার-সংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানো হয়েছে।’

অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবো। আমার লক্ষ্য থাকবে এই বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশের মধ্যে না, এই অঞ্চলের মধ্যে যেন একটা সেরা প্রতিষ্ঠান হয় সেই চেষ্টা করা।

আন্তর্জাতিকমানের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. দীন মোহাম্মদ নূরুল হক এর আগে স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালেরও।

এসি/

বিএসএমএমইউ অধ্যাপক দীন মোহাম্মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250