মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

ঘরেই তৈরি করুন মজাদার চিকেন ঘি রোস্ট

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘরের বিশেষ আয়োজনের দিনে মুরগির রোস্ট ছাড়া যেন জমেই না। বাড়িতে অতিথি এলে কিংবা ঘরোয়া আয়োজনে এ পদ তৈরি না করলেই নয়। বিশেষ করে মুরগির রোস্ট সব আয়োজনেই রাখা হয়। তবে স্বাদ বদলাতে এবার তৈরি করতে পারেন মুরগির ঘি রোস্ট। জেনে নিন রেসিপি-

উপকরণ

১. মুরগির মাংস ১ কেজি

২. টকদই আধা কাপ

৩. হলুদ গুঁড়া আধা চা চামচ

৪. লেবুর রস ১ টেবিল চামচ

৫. লবণ স্বাদমতো

৬. গুড় ২ টেবিল চামচ

৭. কারি পাতা ১ আঁটি

৮. ঘি ৬ টেবিল চামচ

৯. শুকনো মরিচ ৩টি

১০. আস্ত গোলমরিচ ৭-৮টি

১১. লবঙ্গ ৩টি

১২. মৌরি ১ চা চামচ

আরো পড়ুন : ইলিশের কোফতা রান্নার রেসিপি

১৩. আস্ত ধনে দেড় টেবিল চামচ

১৪. আস্ত জিরা আধা চা চামচ

১৫. রসুন ৭-৮ কোয়া ও

১৬. তেঁতুল বাটা দেড় টেবিল চামচ

পদ্ধতি

একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে টকদই, হলুদ গুঁড়া, লেবুর রস ও আধা চা চামচ লবণ দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।

এরপর শুকনো মরিচ, মৌরি, জিরা, ধনে, লবঙ্গ ও আস্ত গোলমরিচ হালকা আঁচে ভেজে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার সব ভাজা মসলা গুঁড়া করে নিতে হবে।

তারপর একটি প্যানে ঘি গরম করে ম্যারিনেট করা মাংস ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোঁড়ন দিন। এরপর তেঁতুলের ক্বাথে ভাজা মসলার গুঁড়া মিশিয়ে কড়াইতে ঢেলে দিন।

মসলা ভালো করে কষানো হলে ভেজে রাখা মাংস মিশিয়ে নিন। তারপর লবণ আর গুড় মিশিয়ে দিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে রান্না করে নিন।

মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের উপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে মুরগির ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুন মানিয়ে যাবে এই পদ।

এস/কেবি


মুরগির ঘি রোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250