মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ভবনে অভিযান চলছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। 

এটিইউ বলছে, কক্সবাজার থেকে সোমবার (পহেলা জুলাই) একজন নারী জঙ্গিকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ওই বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর মঙ্গলবার (২রা জুলাই) সকালে চারতলা বাড়িটি ঘিরে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল গণমাধ্যমকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িটিতে দুপুর দেড়টার দিকে অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্বে দিচ্ছেন এটিইউর পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন।

তিনি জানান, গত মাসের ৯ই জুন নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালায় এটিইউ। নেত্রকোনার ওই ঘটনায় তথ্যের ভিত্তিতে ওই নারীকে গ্রেফতার করা হয়।

এইচআ/  

জঙ্গি আস্তানা অ্যান্টি টেরোরিজম ইউনিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250