মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর টাকা আত্মসাৎকারীদের দায়মুক্তি উদ্বেগজনক: বিসিএসএম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০০ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে পাঁচ-ছয় গুণ বেশি টাকা নেওয়ার অভিযোগের প্রমাণ না মেলা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত স্থগিতের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন নিয়ে কাজ করা ২৩টি সংগঠনের জোট বাংলাদেশ সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)। গতকাল মঙ্গলবার (১২ই আগস্ট) গণমাধ্যমের কার্যালয়ে বিসিএসএমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সংগঠনটি বলেছে, অতীতে সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যাতে তারা নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় যুক্ত হতে না পারেন, তা সরকারকে নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতীতের অনিয়ম ও সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার ঘটনার পুনরাবৃত্তি রোধে উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর দাবি জানানো হয়েছে।

গত সোমবার (১১ই আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, মালয়েশিয়ায় সিন্ডিকেটের সঙ্গে জড়িত সাবেক সংসদ সদস্য লোটাস কামালের পরিবারসহ সাবেক তিন সংসদ সদস্যকে অভিযোগ থেকে মুক্তি দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া মালয়েশিয়ার সংবাদমাধ্যম ‘মালয়েশিয়াকিনি’ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, মালয়েশিয়াগামী বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের শোষণে জড়িত প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগের তদন্ত স্থগিত করার মালয়েশিয়ার অনুরোধে বাংলাদেশ রাজি হয়েছে।

বিসিএসএম বলেছে, এসব খবর উদ্বেগজনক এবং সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দায়মুক্তি দেওয়া যাবে না। সংগঠনটি অভিযোগের পুনঃতদন্ত ও বিচারিক তদন্তের দাবি জানিয়েছে।

জে.এস/

সিভিল সোসাইটি ফর মাইগ্রেন্টস (বিসিএসএম)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250