সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

দলীয়ভাবে ভালো না কাটলেও ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে গত মৌসুমটা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পের। শুধু লা লিগাতেই করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল। এই পাফরম্যান্সের কারণেই ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।

ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার দেওয়া এই পুরস্কার হাতে নিয়ে গতকাল শুক্রবার (৩১শে অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন এমবাপ্পে।

বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদে আরও বহু বছর খেলতে চান এবং আরও অনেক ট্রফিও জিততে চান। কোচ জাবি আলোনসোর সঙ্গে রিয়ালের খেলোয়াড়েরা ও ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ সেখানে উপস্থিত ছিলেন।

এমবাপ্পে বলেছেন, ‘গোল্ডেন বুট জেতা আমার জন্য আনন্দের ব্যাপার। প্রথমবার এই পুরস্কার জিতলাম, আমার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত। ফরোয়ার্ড হিসেবে এটি আমার কাছে অনেক কিছু।’

ইউরোপিয়ান গোল্ডেন বুটের পুরস্কারটি ইউরোপের প্রতিযোগিতামূলক লিগগুলোয় গোলের মান অনুযায়ী পয়েন্ট দিয়ে নির্ধারণ করা হয়। এমবাপ্পে ৩১ গোল থেকে অর্জিত ৬২ পয়েন্ট (ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল প্রতি ২ পয়েন্ট) নিয়ে সবার ওপরে ছিলেন। দ্বিতীয় স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস (৫৮.৫ পয়েন্ট)।

পর্তুগালের প্রিমেরা লিগে গত মৌসুমে ৩৯ গোল করেন তিনি (গোল প্রতি ১.৫ পয়েন্ট)। তৃতীয় লিভারপুলের মোহামেদ সালাহ (৫৮ পয়েন্ট)। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৯ গোল করেন মিসরীয় তারকা। ১৯৬৭–৬৮ মৌসুমে প্রথম এই পুরস্কার দেওয়া শুরু হয়। তখন এই পুরস্কার দিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ।’

১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া। রেকর্ড সর্বোচ্চ ছয়বার পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250