মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

হজ ও ওমরাহ’র তথ্য নিয়ে ‘হাজি টক’ অ্যাপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৪ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

হজ ও ওমরাহ পালনে মুসলিমদের সুবিধার জন্য ‘হাজি টক’ নামের একটি অ্যাপ তৈরি করেছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো নেক্সট লিমিটেড। এই অ্যাপের মাধ্যমে হজ ও ওমরাহ'র এর যাবতীয় নিয়মাবলী ও করণীয় গুলো জানা যাবে। 

গুগল প্লে স্টোরে এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে। 

হজ ও ওমরাহ পালনে সৌদিআরবে গিয়ে অনেকের ভাষাগত সমস্যা হয়। এই সমস্যা সমাধানে হাজি টক অ্যাপে রয়েছে ট্রান্সলেশন সুবিধা। অর্থাৎ আপনি বাংলায় কথা বলবেন তা ট্রান্সলেট ফিচারের মাধ্যমে আরবিতে দেখাবে। এর মাধ্যমে যোগাযোগে অনেক সুবিধা হবে বলে আশা করছেন ডেভেলপাররা।

আরো পড়ুন : ফেসবুকে ফলোয়ার বাড়ানোর উপায়

হজ ও ওমরাহ নিয়ে নিয়ে বিশেষ ফিচার আছে এই অ্যাপে। হজ গাইড বিভাগে রয়েছে হজের সময় ৮ থেকে ১৩ জিলহজ তারিখের করণীয় বিষয়গুলোর বিস্তারিত। এছাড়াও রয়েছে হজের প্রকারভেদ ও হজের বিস্তারিত আমল।

ওমরাহ গাইড বিভাগে রয়েছে ওমরাহ'র ইহরাম, ওমরাহ'র তাওয়াফ, নফল নামাজ, সায়ী ও হলক করা নিয়ে বিস্তারিত নির্দেশনা। 

কোথাও ঘুরতে গেলে নামাজ পড়ার সময় কিবলা নিয়ে আমাদের অনেককেই বিড়ম্বনায় পড়তে হয়। এই সমস্যা সমাধানে হাজি টক অ্যাপে রয়েছে ‘কিবলার কম্পাস’ ফিচার। যার মাধ্যমে আপনি সহজেই কিবলা নির্ধারণ করতে পারবেন।

হজ ও ওমরাহ’র বিধান পালনের গুরুত্বপূর্ণ স্থান ও ইসলামের ঐতিহাসিক জায়গাগুলোও নিয়ে রয়েছে বিস্তারিত বিবরণ। যেখানে মসজিদ আল-কুবা, মসজিদে হারাম, আরাফাতের পাহাড়, মিনা, মুজদালিফা, জান্নাতুল মুয়াল্লা, মসজিদ আল কিবলাতাইন, মসজিদে নববী, জান্নাতুল বাকি, হেরা গুহা, সাফা মারওয়া, মসজিদে আয়েশাসহ বিভিন্ন স্থানের বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এস/ আই.কে.জে/

হজ ও ওমরাহ পালন ‘হাজি টক’ অ্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250