সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল। কিন্তু রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে সেটা হতে দেননি।

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের ফাইনাল হয়েছে গত রোববার (১১ই জানুয়ারি) জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রানার্সআপ রিয়ালের ফুটবলাররা মঞ্চ থেকে একে একে পদক নিচ্ছেন। চ্যাম্পিয়ন বার্সাকে গার্ড অব অনার দিতে প্রস্তুতি নিচ্ছিল রিয়াল মাদ্রিদ।

রিয়ালের তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও যখন গার্ড অব অনার দেবেন, সেই মুহূর্তে খুবই বিরক্তি প্রকাশ করেন এমবাপ্পে। ফরাসি এই ডিফেন্ডারের কারণে চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাতে যে সংস্কৃতি স্পেন অনুসরণ করে থাকে, সেটা করতে পারেনি রিয়াল মাদ্রিদ।

হাঁটুর চোটে পড়ায় রিয়াল মাদ্রিদের হয়ে দুটি ম্যাচে খেলতে পারেননি এমবাপ্পে। স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতেও শতভাগ ফিট ছিলেন না তিনি। রিয়ালের শুরুর একাদশে তাই এমবাপ্পের পরিবর্তে খেলেছেন গনসালো গার্সিয়া। গার্সিয়ার পরিবর্তে ৭৬ মিনিটে এমবাপ্পেকে নামান কোচ জাবি আলোনসো। যেখানে ৯০ মিনিটে গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সেলোনার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং।

জে.এস/

কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250