মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

সুন্দরবনের ভারতীয় অংশ থেকে ১১ বাংলাদেশিকে উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৪

#

ছবি - সংগৃহীত

ভারতে যাওয়ার সময় দেশটির সুন্দরবনে আটকা পড়েন ১১ বাংলাদেশি। শেষ পর্যন্ত তাদের উদ্ধার করেন ভারতীয় বন দপ্তরের কর্মীরা। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শিশু ছাড়াও তাদের মধ্যে পাঁচ নারী ও একজন পুরুষ রয়েছেন। বেআইনিভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের আলিপুর আদালতে তোলা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই ১১ বাংলাদেশির সকলের বাড়ি বাংলাদেশের খুলনায়।‌ ভারতে যেতে এক দালালের শরণাপন্ন হন তারা। এদের মধ্যে এক নারী জানিয়েছেন, দালালের সঙ্গে ৪৫ হাজার টাকার চুক্তি হয়। কিন্তু ভারতে নিয়ে এসে দালাল তাদের জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

শেষ পর্যন্ত টহলদারির সময় বন দপ্তরের কর্মীদের নজরে পড়েন তারা। তাদের সবাইকে সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদের মধ্যে পুরুষদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

আই.কে.জে/

বাংলাদেশি উদ্ধার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250