মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

তিন দিনের সফরে সাজেক যাবেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১০ থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিন অবকাশযাপনে রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সফরে যাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক অফিস আদেশে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১০-১২ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত রাঙামাটি জেলার সাজেক সফর করবেন। এ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীগণের গমনাগমনের প্রশাসনিক, আবাসন ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরো পড়ুন: দুইটি শৈত্যপ্রবাহ আসছে এ মাসেই

উল্লেখ্য, গত বছরের ২০-২২শে ডিসেম্বর পর্যন্ত ৩ দিন রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে অনিবার্য কারণবশত সফরটি স্থগিত করা হয়। ওই সফরকে কেন্দ্র করে ১৮-২২শে ডিসেম্বর পর্যন্ত ৫ দিন সাজেকের সব কটেজ-রিসোর্ট বন্ধের সিদ্ধান্ত নেয় সাজেক কটেজ মালিক সমিতি। তবে আসন্ন সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি সাজেক কটেজ মালিক সমিতি। 

এইচআ/ আই. কে. জে/  

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফর সাজেক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250