মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান আনিসুল ও সালমান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান।

এ জন্য আজ বুধবার (১০ই ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এর কাছে আবেদন করেন তাদের আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

শুনানিতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, তার মক্কেল আনিসুল হক ও সালমান এফ রহমান বিদেশি আইনজীবী নিয়োগ করতে চান। এ জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন। তা ছাড়া এই দুই আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দিলে তারা বার কাউন্সিলের কাছে যাবেন।

আসামিপক্ষের আইনজীবীর আবেদনের বিরোধিতা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য আগে বার কাউন্সিলের অনুমতি নিয়ে আসতে হবে। তারপর ট্রাইব্যুনালের অনুমতি নিতে হবে।

তাজুল ইসলাম আরও বলেন, তারা আগে যখন আসামির জন্য বিদেশি আইনজীবী নিয়োগ করতে চাইতেন, তখন বার কাউন্সিলের অনুমতি নিয়ে আসতে বলা হতো। বার কাউন্সিল অনুমতি দিত না। সে কারণে তারা আসামির জন্য বিদেশি আইনজীবী নিয়োগ দিতে পারেননি।

তখন আসামিপক্ষের আইনজীবীর উদ্দেশে ট্রাইব্যুনাল বলেন, ‘আপনি বার কাউন্সিলে যান না, অসুবিধা কী।’ এ সময় আইনে কী আছে, তা তুলে ধরেন আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

একপর্যায়ে চিফ প্রসিকিউটর বলেন, তারা (আসামিপক্ষ) সব মেকানিজম করে এসেছেন, যাতে বিচারটা না হয়। তা ছাড়া তারা কখন বিদেশি আইনজীবী নিয়োগ দেবেন, সেটার জন্য ট্রাইব্যুনাল বসে থাকবেন না।

তখন ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার বলেন, ‘আইনটা এমনভাবে করা যে একেবারে টাইট।’ এরপর ট্রাইব্যুনাল এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে ১৭ই ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন।

তবে আনিসুল হক ও সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে তাৎক্ষণিক কোনো আদেশ দেননি ট্রাইব্যুনাল। যদিও ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে।

সালমান এফ রহমান আনিসুল হক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250