সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সের মূল ভূখণ্ড ও শাসনাধীন অঞ্চল নিয়ে আয়োজিত ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। গতকাল মঙ্গলবার (৪ঠা ফেব্রুয়ারি) তৃতীয় স্তরের ক্লাব লে ম্যানসের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেছে দলটি। ডেসিরে দোয়ে ও ব্রাডলি বারকোলা একটি করে গোল করেছেন।

ম্যাচের শুরুতেই পিএসজিকে চমক দেখানোর চেষ্টা করে স্বাগতিক লে ম্যানস। গ্যাবিন বার্নাদোর পাসে থিও এয়ুমের গোলচেষ্টা সাইডবার টাচ করে নেটে লাগে।

শুরুতে ফরাসি লিগ-ওয়ানের টেবিলের শীর্ষে থাকা পিএসজিকে হতাশই করেছেন লে ম্যানস। স্বাগতিকদের সাজানো ডিফেন্সের কারণে গেল নভেম্বর থেকে সব প্রতিযোগিতায় অপরাজিত পিএসজির প্রথম শট নিতে ১৭ মিনিট সময় লাগে। বক্সের বাইরে থেকে লি কাং-ইনের ওই শট অনেক ওপর দিয়ে চলে যায়।

২৫ মিনিটে একটি ডিফেন্সিভ ভুলে লে ম্যানসের পরিকল্পনা ভেস্তে যায়। স্বাগতিক দলের আলেকজান্দ্রে লোরের পাস বক্সের প্রান্তে আটকে দেন গঞ্জালো রামোস। বল দোয়ের কাছে পৌঁছে গেলে তিনি গোলবারের বাঁ কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন। এতে ১-০ তে এগিয়ে যায় পিএসজি।

আরো পড়ুন : রোনালদো নিজেকেই দাবি করলেন ‘সর্বকালের সেরা ফুটবলার’

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লে ম্যানস একটি ফ্রি-কিক পান। কিন্তু লোরের নেওয়া শট পিএসজির ডিফেন্সে লেগে ফিরে আসে। দ্বিতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন লোরে। এবার পোস্টের বাইরে দিয়ে চলে যায় বল।

৭১ মিনিটে বদলি খেলোয়াড় বারকোলা ব্যবধান দ্বিগুণ করেন। নুনো মেন্ডিসের লম্বা পাসে লে ম্যানসের বক্সে ঢুকে কাছ থেকে শট নিয়ে পোস্টে বল জড়ান ফরাসি তারকা।

১ মিনিট পর তৃতীয় গোল প্রায় পেয়েই যাচ্ছিলো পিএসজি। এই যাত্রায় লে ম্যানসকে বাঁচিয়ে দেন গোলরক্ষক এওয়ান হাটফাউট। পিএসজির মরক্কো তারকা আশরাফ হাকিমির প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি।

২-০ গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি লে ম্যানস। ৯০ মিনিটের একটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে জায়েদ আমিরের ক্রসে ডেম গেয়ের আকর্ষণীয় শট রুখে দেন পিএসজির গোলবারের অতন্দ্রপ্রহরী রাশিয়ান জাতীয় দলের গোলরক্ষক মাতভেই সাফোনভ।

পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘এটি ছিল একটি সাধারণ ফ্রেঞ্চ কাপের ম্যাচ — বিপজ্জনক ও অপ্রত্যাশিত। এখানে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না। তবে আমি মনে করি, আমরা ভালো কাজ করেছি। কোয়ার্টার ফাইনালে পৌঁছেছি এবং খেলোয়াড়দের কিছু সময় ও বিশ্রাম দিতে পেরেছি। তাই আমাদের খুশি হতে হবে।’

এস/ আই.কে.জে/ 

পিএসজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250