সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী *** ‘নরক’ নামানোর হুমকি ট্রাম্পের, পালটা যে পরিণতির বার্তা দিল ইরান

নেইমারের ‘কামব্যাক’ জোড়া গোলে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে তখন গা গরম করছিলেন সান্তোসের খেলোয়াড়েরা। মাঠে গোলপোস্টের পেছনে গ্যালারিতে ছিল নেইমারের পরিবারের একটি অংশ—তার স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি, কন্যা মাভি, বিয়ানকার্দির বাবা এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তাকর্মী। কন্যার টানে নেইমার ছুটে যান সেখানে। মাভির গালে চুমু খেয়ে ফিরে আসেন মাঠে। তারপরের ঘটনা এতক্ষণে সবার জানা। ব্রাজিলিয়ান সিরি আ-তে আজ মঙ্গলবার (৫ই আগস্ট) জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে সান্তোস। নেইমার করেছেন জোড়া গোল।

প্রায় ৩৮ হাজার দর্শকের সামনে প্রথমার্ধে ৩৭ থেকে ৪০ মিনিটের মধ্যে দুই গোল পায় সান্তোস। ৩৭ মিনিটে জুভেন্তুদের গোলকিপারের সেভ থেকে ফিরতি বল পেয়ে গোল করেন নেইমার। ৪০ মিনিটে গোল করেন সান্তোসের আর্জেন্টাইন উইঙ্গার আলভারো ব্যারেয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে একটি গোল পরিশোধ করে জুভেন্তুদে। বিরতির পর ৮০ মিনিটে সান্তোস ফরোয়ার্ড লুকা মেইরিলেস পেনাল্টি আদায় করেন জুভেন্তুদের বক্সে। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন নেইমার। এ জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিরি আ পয়েন্ট তালিকায় ১৫তম স্থানে উঠে এল সান্তোস।

সান্তোসে ফেরার পর ম্যাচে এটাই প্রথম জোড়া গোল নেইমারের। জয়ের পর ব্রাজিল জাতীয় দলে ফেরা নিয়েও কথা বলেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড। আগামী সেপ্টেম্বরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আগেই ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিল সেপ্টেম্বরেই শেষবারের মতো বাছাইপর্বে মাঠে নামবে।

বাংলাদেশ সময় ৫ই সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। ১০ই সেপ্টেম্বর এল আলতোয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বলিভিয়া। এ দুটি ম্যাচ সামনে রেখে ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটি তাদের।’

নেইমার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250