সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন

অক্টোবরে আমিরাতে বাংলাদেশকে সিরিজ খেলার আমন্ত্রণ আফগানিস্তানের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৫

#

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান। ফাইল ছবি

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এলো আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা গেছে, এই সিরিজের আগে ফাঁকা সময়ে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা জানিয়েছে বাংলাদেশকে। তিন ম্যাচের এই সিরিজের সময়সূচি এখনও চূড়ান্ত নয়।

যদি সিরিজটি মাঠে গড়ায়, তাহলে গত বছরের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সিরিজের দ্বিতীয় অংশ সম্পন্ন হবে। সেবার দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের গ্রেটার নয়ডায়। পরে সূচি পরিবর্তন করে অবশ্য শুধু সাদা বলের সিরিজ রাখা হয়। কিন্তু আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে সিরিজটি সময়মতো মাঠে গড়ায়নি।

এরই মধ্যে গত বছরের নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে আফগানিস্তান ২–১ ব্যবধানে সিরিজ জিতেছিল। আগামী বছর দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ আয়োজন নিয়েও আলোচনায় রয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি টি-২০ সিরিজ আফগানিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250