শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণের ৩ জেলায় আজ সমাবেশ করবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৬

#

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুর সফর করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, এই সফরে তিনি বরিশাল বিভাগের তিন জেলায় টানা তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। ‘দাঁড়িপাল্লা’ প্রতীক এবং ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে মাঠে নেমে সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলবেন জামায়াত আমির।

জানা গেছে, এসব জনসভায় বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এবং ১১ দলীয় জোটের মোট ২০ জন প্রার্থী উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, আজ ৬ই ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রথম জনসভায় যোগ দেবেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর ১২টায় পটুয়াখালীর বাউফলে দ্বিতীয় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সবশেষে জুমার নামাজের পর পিরোজপুরের ঝালকাঠিতে তৃতীয় জনসভায় অংশ নেবেন তিনি।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট) আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আর সি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।'

নেতাকর্মীদের মতে, নির্বাচনের শেষ পর্যায়ে এসে জামায়াত আমিরের এই এক দিনের টানা সফর দলীয় প্রার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

জে.এস/

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250