বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মধ্যপ্রাচ্য সংঘাতে আমিরাতের প্রতি বাংলাদেশের সংহতি *** মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই *** বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী *** ‘মাহফুজ আনাম শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছিলেন, খালেদা জিয়া–তারেক রহমানের কাছে নয়’ *** সংসদে অচলাবস্থা, বাইরে আন্দোলনের ইঙ্গিত *** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন?

‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৫৫ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে আনা মুলতবি প্রস্তাবে ‘প্রতিকার’ না পাওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর এবার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে এই আন্দোলনের কর্মপ্রক্রিয়া সম্পর্কে পরে জানানো হবে। আজ বুধবার সন্ধ্যায় সংসদ থেকে ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে জামায়াত আমির এ কথা জানান।

এর আগে, বিকেলে প্রশ্নোত্তর পর্ব শেষে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন শফিকুর রহমান। এরপর বিরোধী দলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।

এদিন সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান প্রশ্নে আনা মুলতবি প্রস্তাবে সিদ্ধান্ত না পাওয়ার অভিযোগ তোলে বিরোধী দল। তাদের প্রস্তাব চাপা দিতেই একই বিষয়ে আরেকটি নোটিশ আনা হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।

সন্ধ্যার ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা খুবই বিস্মিত, আহত, মর্মাহত। এর আগে তিনটা গণভোট বাংলাদেশে হয়েছে। কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। তিনটিতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম যেটাতে আমরা সবাই—সরকারি দল, বিরোধী দল—এক ছিলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম, সেখানে এসে এটাকে অগ্রাহ্য করা হলো, অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম, এখানে হাউজের ভেতরে এর সমাধান হোক। হাউজের ভেতরে সমাধান হলে জনগণ আনন্দিত হতো।’

শফিকুর রহমান বলেন, ‘যেহেতু হাউজের ভেতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টি সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই—আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ আমাদের এই রায় দিয়েছে, আমরা এখন তাদের কাছেই ফিরে যাব এবং জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কীভাবে আদায় করা যায়, সে কার্যক্রম গ্রহণ করব।’

বিরোধী দলীয় নেতার ভাষ্য, ‘জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়মমাফিক চলতে দেওয়া হলো না। এটি এই জাতির জন্য, আমাদের জন্য কষ্টের জায়গা। আর এই সংসদের জন্য এটি দুর্ভাগ্যের।’

তিনি আরও বলেন, ‘আমরা ১১ দল দ্রুত বসছি এবং বসে আমাদের সিদ্ধান্তগুলো নেব। আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে আমরা জানাব।’

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250