মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

বুড়িগঙ্গার তীর থেকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীরে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বুধবার (২০শে আগস্ট) কেরানীগঞ্জের কাউটাইল এলাকায় বুড়িগঙ্গার তীরে এই অভিযান চালানো হয়।

এ সময় প্রায় দুই একর জায়গা দখল করে গড়ে তোলা বাংলোবাড়ির সীমানাপ্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়। এ ছাড়া তিনটি দোতলা ভবন, বেশ কয়েকটি টংদোকান ও কিছু গাছপালা উপড়ে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটির জায়গা দখল করে অবৈধভাবে বাংলোবাড়িটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করছিল।

অভিযানে তিনটি দোতলা ভবন, কয়েকটি টংদোকান ও গাছপালা উপড়ে ফেলা হয়। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা–পুলিশ, র‍্যাব-১০ ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।

তিনি আরও জানান, বুড়িগঙ্গা নদী রক্ষায় নিয়মিত এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো প্রভাব বা পরিচিতি এ ক্ষেত্রে বিবেচনায় আনা হবে না। ২০০৯ সালে জনস্বার্থে করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ই জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এর আগে দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

নসরুল হামিদ বিপু অবৈধ উচ্ছেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250