মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

জুনে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি, জুলাইয়ে কতটা হবে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

সদ্য বিদায়ী জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ১৯ দশমিক ৩ শতাংশ বৃষ্টি কম হয়েছে। সবচেয়ে কম বৃষ্টি হয়েছে সিলেট বিভাগে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার (২রা জুলাই) এ পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জুন মাসের বৃষ্টিসহ সার্বিক আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মাসের মাঝামাঝি সময়ে সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছিল। ফলে কয়েক দিন বৃষ্টি হয়। এরপর বৃষ্টি কমে আসে। গত মাসে খুলনা ও বরিশাল ছাড়া অন্য ছয় বিভাগেই কম বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

বাংলার বর্ষা ঋতুর প্রথম মাস আষাঢ় থাকে জুনের অর্ধেকটা জুড়ে। তারপরও বৃষ্টির এ অবস্থা। সিলেটে সাধারণত বৃষ্টি বেশি হয়। কিন্তু গত মাসে এ বিভাগে স্বাভাবিকের তুলনায় ৪৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। ঢাকা বিভাগে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে ৩৩ শতাংশ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি মাসে দেশে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250