সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল *** সরকারি চাকরির বয়সসীমা ৩২ করে সংসদে বিল পাস *** ১৮ জেলার ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান *** ধর্ম পালন করায় মানসিক নিপীড়ন, মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য *** ‘গয়েশ্বর রায়ের কাছে ব্যক্তিত্বের মূল্য মন্ত্রণালয়ের চেয়েও বড়’ *** এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রস্তুতি দুর্বল: জাতিসংঘের প্রতিবেদন *** প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

হামজা-শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

আগামী ৬ই ও ৯ই সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে নেপাল সফরে থাকছেন না জাতীয় দলের দুই আলোচিত ফুটবলার হামজা চৌধুরী ও শমিত সোম। এই দুই ফুটবলারকে নিয়েই ভক্তদের আগ্রহ তুঙ্গে থাকলেও সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাদের দেখা যাবে না লাল-সবুজের জার্সিতে।

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন হামজা। একই সময়ে ক্লাব লিগের ব্যস্ততায় থাকবেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। এ কারণে তারা কেউই নেপাল সফরে আসতে পারছেন না। এছাড়া দলে থাকছেন না সদ্য ডাক পাওয়া আরেক বিদেশি ফুটবলার ফাহমিদুলও। ফলে নেপালের বিপক্ষে ম্যাচগুলোতে কোনো প্রবাসী ফুটবলারকে দেখা যাবে না লাল-সবুজ শিবিরে।

এ দুই ম্যাচকে মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে বাফুফে।

জে.এস/

হামজা চৌধুরী শমিত সোম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250