মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

হামাস প্রধানের বোনকে গ্রেফতারের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৪

#

হামাস প্রধান ইসমাইল হানিয়া। ছবি: সংগৃহীত

অভিযান চালিয়ে হামাস প্রধান ইসমাইল হানিয়ার বোনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। 

সোমবার (১লা এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা যায়, ইসমাইল হানিয়ার এক বোনকে হামাসের অপারেটিভদের সাথে যোগাযোগ এবং সন্ত্রাসী কাজে সমর্থন করার সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

ইসরায়েল পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, তারা শিন বেটের সাথে যৌথ অভিযানে ৫৭ বছর বয়সী একজন নারীকে গ্রেফতার করেছে। তিনি হামাসের একজন সিনিয়র সদস্যের আত্মীয়। যাকে আর্লি ডন বলা হয়েছিল।

বিবৃতিতে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়নি। শুধু বলা হয়েছে যে, তিনি দক্ষিণাঞ্চলীয় তেল শেভা শহরের বাসিন্দা, সেখানে অভিযান চালানো হয়েছিল।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা সূত্র নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছে যে, গ্রেফতার হওয়া নারী ইসমাইল হানিয়ার বোনদের একজন।

হানিয়ার বাড়িতে অভিযানের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুরুতর নিরাপত্তা অপরাধে জেবা হানিয়ার অংশগ্রহণের ইঙ্গিত দেয় এমন নথি, যোগাযোগমাধ্যম, ফোন ও অন্যান্য প্রমাণ পাওয়ার দাবি করেছে।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার প্রধান হাসপাতাল আল-শিফায় বড় ধরনের অভিযান চালিয়ে ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকা থেকে ট্যাঙ্ক ও সামরিক যানবাহন সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন: হার্নিয়ার অস্ত্রোপচারের পর সুস্থ আছেন নেতানিয়াহু

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, হাসপাতালে বেশকিছু মৃতদেহ পাওয়া গেছে। সাংবাদিক এবং প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক এবং যানবাহন বের হয়ে যেতে দেখেছেন।

তবে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ৩২ হাজার ৭০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এসকে/ 

হামাস প্রধান ইসরায়েলি বাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250