শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিকদের হাতকড়া: ক্ষমতার প্রয়োগ না অপপ্রয়োগ? *** নারী এমপিদের নিয়ে আমির হামজার কুৎসিত বক্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা *** প্রধানমন্ত্রীর ৪ বিশেষ সহকারী নিয়োগ *** নারী এমপিদের নিয়ে জামায়াতের আমির হামজার ‘বডি শেমিং’ মন্তব্যে তীব্র ক্ষোভ *** অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ আটকে দেওয়ার সুপারিশ বিশেষ কমিটির *** শেখ হাসিনার আমলের প্রকল্প হওয়ায় রোষানলে পড়ে ইউনূসের *** শনিবার রাজধানীতে ১১ দলের বিক্ষোভ সমাবেশ-মিছিল *** ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক পুনর্গঠনের পথে *** ফরাসি সিনেমা ‘লা ভেনাস ইলেকট্রিক’ দিয়ে শুরু হবে কান উৎসব *** দুই-তিন সপ্তাহের মধ্যে ইরানে তীব্র আক্রমণের ঘোষণা ট্রাম্পের

১৭ বছর পর ফিরে অস্ট্রেলিয়ার ১৭ রানের জয়

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৬ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে ডারউইন শহরে। অস্ট্রেলিয়া সেই ফেরাটা রাঙাল ১৭ রানের জয় দিয়ে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি-টোয়েন্টিতে হারিয়ে একই সঙ্গে টানা জয়ে নিজেদের নতুন রেকর্ড গড়েছে তারা। এটি তাদের টানা নবম জয়।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে স্বাগতিকদের যেভাবে শুরুটা হয়েছিল, তাতে ভাবা যায়নি, শেষ পর্যন্ত তাদের স্কোর পৌনে দু'শ ছাড়িয়ে যাবে। দ্বিতীয় ওভারেই দলীয় ১৫ রানে ব্যক্তিগত ২ রানে আউট ট্রাভিস হেড। এরপর একের পর এক উইকেট হারাতে থাকলে একপর্যায়ে অষ্টম ওভারেই ৭৫ রানে ৬ উইকেট খুইয়ে ফেলে অস্ট্রেলিয়া।

হেডের পর ফিরে যান ইংলিস (০), মার্শ (১৩), গ্রিন (৩৫), মিচেল ওয়েন (২) ও ম্যাক্সওয়েল (১)। এ অবস্থায় দিক হারা অস্ট্রেলিয়াকে পথ দেখান টিম ডেভিড। সপ্তম উইকেটে বেন দারশুইসকে নিয়ে ৪২ বলে ৫৯ রানের জুটি গড়েন ডেভিড। ৪টি চার ও ৮ ছক্কায় ৫২ বলে ৮৩ রান করেন ডেভিড। বল হাতে সবচেয়ে সফল ওয়েনে মাপাকা; ২০ রানে নিয়েছেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে ১১৯ রান করে। কিন্তু এরপরই ‘মড়ক’ লাগে তাদের ইনিংসে। ১২০ থেকে ১২৩—এই ৪ রানে ৪ উইকেট হারান প্রোটিয়ারা। এক প্রান্ত আগলে রেখে রায়ান রিকেলটন ৫৫ বলে ৭১ রান করলেও দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে ১৬১ রানের বেশি তুলতে পারেনি। জস হ্যাজলউড ও বেন দারশুইস নেন ৩টি করে উইকেট।

অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250