মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

এক সেলফি ১০০ রুপি, নারী পর্যটকের নতুন ব্যবসা!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকে বেড়াতে আসা বিদেশি পর্যটকদের সঙ্গে ছবি তুলতে চান। তবে কখনো কখনো সেলফি শিকারিদের বাড়াবাড়িতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বিদেশিরা। সম্প্রতি ভারতে বেড়াতে যাওয়া এক রুশ নারী পর্যটক এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে অভিনব এক উপায় বের করেছেন।

ওই রুশ পর্যটকের ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, এক নারী সেলফি তোলার জন্য প্রত্যেকের কাছ থেকে ১০০ রুপি করে নেওয়ার সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে আছেন।

রুশ ওই নারী ইনস্টাগ্রামে ছবির পাশাপাশি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলতে দেখা যায়, ‘ম্যাম, প্লিজ, একটা ছবি, একটা ছবি প্লিজ! এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। আমার কাছে একটা সমাধান আছে অবশ্য।’ এরপর তিনি একটি কাগজের সাইনবোর্ড তুলে ধরেন, যাতে লেখা রয়েছে, ‘১ সেলফি ১০০ রুপি’।

আরো পড়ুন : মাথা ছাড়া আড়াই বছর বেঁচে ছিল বিখ্যাত এই মুরগি!

ছবি ও ভিডিওতে দেখা যায়, ওই নারী সৈকতে সাইনবোর্ড ধরে দাঁড়িয়ে আছেন। এ সময় বেশ কয়েকজন ভারতীয় পুরুষ তার সঙ্গে ছবি তুলতে এসেছেন। কয়েকজন সেলফি তুলে অর্থ দিচ্ছেন।

ভিডিওর ক্যাপশনে ওই নারী লিখেছেন, ‘এখন আমরা সবাই খুশি। ভারতীয়রা বিদেশির সঙ্গে ছবি তুলেছেন। আর বিদেশিরা ক্লান্ত হয়নি, কারণ তারা সেলফির বিনিময়ে অর্থ পাচ্ছে। কেমন লাগলো সমাধান?’

ওই রুশ পর্যটকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তার অভিনব ভাবনার প্রশংসা করেন অনেকে। আবার অনেকে সমালোচনাও করেছেন।

সূত্র : এনডিটিভি 

এস/ আই.কে.জে/



সেলফি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250