মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৮ই নভেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারান স্বাগতিকেরা।

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করেন স্বাগতিকেরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে।

প্রতিপক্ষ অনেকটা দুর্বল হওয়ায় এ ম্যাচে স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়কেই পরখ করে নেয় বাংলাদেশ। মাত্র ২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা একপর্যায়ে ভালোই প্রতিরোধ গড়েন। শারীরিক গড়নে ইউরোপের প্রতিনিধিরা শক্তপোক্ত হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে টেকনিকেই এগিয়ে গেছে।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হন জার্মানরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কিছুটা গাছাড়া ভাবের কারণে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়।

ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১। শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেন বাংলাদেশের মেয়েরা।

এদিন পোল্যান্ডকে ৭৯-১০ পয়েন্টে উড়িয়ে দেয় জাঞ্জিবার। এ জয়ের মাধ্যমে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল আফ্রিকান দলটি। বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ১৬-৫৮ পয়েন্টে হেরেছিল জাঞ্জিবার।

মঙ্গলবার ইউরোপের প্রতিনিধি পোল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের অভিষেক আসরে প্রথম জয় তুলে নিল তারা। প্রথমার্ধে ৩৮-৬ পয়েন্টে এগিয়ে ছিল পূর্ব আফ্রিকার দেশটি। দুই অর্ধে অধিপত্য ধরে রেখে বড় জয় নিয়েই ম্যাট ছেড়েছে জাঞ্জিবার।

নারী কাবাডি বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250