মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা, জানতে চেয়েছেন হাইকোর্ট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৪ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

সকল প্রক্রিয়া শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও ১৬ হাজার ৯৭০ কর্মী মালয়েশিয়া যেতে না পারার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী সাতদিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই সংক্রান্ত এক রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ রোববার (৩০শে জুন) মৌখিকভাবে এই আদেশ দেন। আদালতে শুনানিতে ছিলেন রিটকারি আইনজীবী মো. তানভীর আহমেদ ও বিপ্লব পোদ্দার। 

আরো পড়ুন: বেনজিরের চার ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেনি। আর আরেকটি অংশ মালয়েশিয়া থেকে নিয়োগকর্তার চূড়ান্ত সম্মতি পায়নি। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করার নিশ্চয়তা পাঠায়নি নিয়োগকর্তা। এই অবস্থায় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দুই আইনজীবী।

পরে আইনজীবী তানভীর আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনার এক মাস অতিবাহিত হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি উপস্থাপনের পর আদালত এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে জানাতে বলেছেন। 

এইচআ/ 

মালয়েশিয়া কর্মী নিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250