মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে যা বলল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৬

#

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তদন্তের বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তার বিষয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে গুলিস্তানের ফুটবল স্টেডিয়াম এলাকায় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সেনাবাহিনী আলাদা করে কোনো তদন্ত করছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনারেল মনজুর বলেন, হ্যাকিংয়ের বিষয়টি একটি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বিষয়। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সেনা কর্মকর্তা আরও বলেন, ‘সেনাবাহিনী যেন এ ধরনের সাইবার আক্রমণের শিকার না হয়, সে জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের যেসব ডিজিটাল আইডি ও ওয়েবসাইট রয়েছে, সেগুলো সুরক্ষিত রাখতে নিয়মিত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকির ধরনও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সে অনুযায়ী সেনাবাহিনীও নিয়মিতভাবে তাদের সাইবার নিরাপত্তা প্রস্তুতি হালনাগাদ করছে।

বাংলাদেশ সেনাবাহিনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250