মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প

যে প্রাণী পুরুষ হয়েও গর্ভধারণ করে!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবিশ্বাস্য হলেও সত্যি পৃথিবীতে এমনও প্রাণী আছে, যারা পুরুষ হয়েও সন্তানের জন্ম দেয়! যেখানে প্রাণিজগতে স্ত্রী প্রজাতিই শুধু গর্ভধারণ করে, সেখানে এই প্রাণীর পুরুষ প্রজাতি সন্তান প্রসবের দায়িত্ব পালন করে। এই সামুদ্রিক প্রাণীগুলো এমন এক অভিনব উপায়ে সন্তান জন্ম দেয়, যা প্রাণিজগতে বিরল।

প্রকৃতির এই বিস্ময়কর প্রাণী সিংনাথিডি পরিবারের এক বিশেষ মাছ, যার মধ্যে রয়েছে সি-হর্স, পাইপ ফিশ এবং সি-ড্রাগন। কিন্তু কীভাবে সম্ভব এই অদ্ভুত ঘটনা? কেমন করে তারা গর্ভধারণ করে আর সন্তান জন্ম দেয়?

এখানে মূলত স্ত্রী প্রাণীটি ডিমগুলোকে পুরুষ প্রাণীর দেহে স্থানান্তর করে। পুরুষ সি-হর্সের পেটে থাকে বিশেষ একটি থলি, যেখানে ডিমগুলো সুরক্ষিত থাকে এবং সেখানেই ডিম থেকে ছানা জন্মায়।

ডিম নিষিক্ত হওয়ার পর পুরুষ সি-হর্স এই ডিমগুলোতে পুষ্টি সরবরাহ করে প্রয়োজনীয় যত্ন নেয়। ডিম থেকে ছানা বের হওয়া পর্যন্ত সময় লাগে প্রায় দুই থেকে চার সপ্তাহ। এই সময়কালে পুরুষ সি-হর্স তার সন্তানদের সুরক্ষিত রাখতে নিজের মতো করে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। জন্মের সময় এটি একসঙ্গে প্রায় ৫০ থেকে ১ হাজার ছানার জন্ম দেয়, যা এক বিরল দৃশ্য। তবে ছানা জন্মের পরপরই সমুদ্রে নানান শিকারির মধ্যে বেঁচে থাকতে হয়, অনেক সময় এক হাজার ছানার মধ্যে একটি মাত্র ছানাই বড় হয়ে বয়ঃপ্রাপ্তিতে পৌঁছাতে পারে।

পাইপ ফিশের প্রজনন প্রক্রিয়াটিও অনেকটা একই রকম। স্ত্রী পাইপ ফিশ ডিমগুলো পুরুষের পেটে থাকা একটি থলিতে পাড়ে। এখানেও ডিমগুলো নিষিক্ত হয় এবং পুরুষ পাইপ ফিশ দুই সপ্তাহ পর্যন্ত এগুলোতে যত্ন নিয়ে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। একসঙ্গে প্রায় ৫ থেকে ৪০টি ছানা জন্মাতে পারে এই প্রক্রিয়ায়।

তবে পাইপ ফিশের আরেকটি মজার বিষয় হলো, তারা ছানার যত্নের ক্ষেত্রে স্ত্রী সঙ্গীকে গুরুত্ব দেয়। যদি স্ত্রী পাইপ ফিশটি বড় ও আকর্ষণীয় হয়, তবে পুরুষটি তার ছানাদের বেশি যত্ন নেয়। অন্যদিকে, দুর্বল বা অসুন্দর স্ত্রী পাইপ ফিশের ডিম থেকে জন্ম নেওয়া ছানাদের জন্য কম পুষ্টি সরবরাহ করে।

প্রকৃতির এই বিস্ময়কর বৈচিত্র্য শেখায়, স্নেহ, যত্ন আর দায়িত্ব কেবল গঠনগত ভিন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়। এ যেন প্রকৃতির এক চমৎকার বার্তা, যে কখনও কখনও প্রচলিত নিয়মও ভেঙে দিয়ে জীবনের এক অন্যরকম মায়ার গল্প তৈরি হয়।

ওআ/ আই.কে.জে/

প্রাণী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250