মঙ্গলবার, ৭ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক *** আজ থেকে সংসদ চলবে দুই বেলা, প্রথম অধিবেশন সকাল সাড়ে ১০টায় *** এক–এগারোর ‘সুবিধাভোগী’ সাংবাদিকদের জবাবদিহির মুখোমুখি করতে চায় সরকার *** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না

রমজানের প্রথম সপ্তাহ

মসজিদে নববীতে ৫২ লাখ মুসল্লির নামাজ আদায়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাসের প্রথম সপ্তাহে মসজিদে নববীতে ৫২ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া একই সময়ে প্রায় আড়াই লাখ মুসল্লি রিয়াজুল জান্নাহতে নামাজ আদায় করেছেন। 

রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে একটি আন্তজার্তিক সংবাদমাধ্যম।

সেখানে বলা হয়েছে, ৫২ লাখেরও বেশি মুসল্লি এবং দর্শনার্থী গত সপ্তাহে নামাজ আদায় করতে মদিনার মসজিদে নববীতে এসেছিলেন। দ্য জেনারেল অথরিটি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য প্রোফেট’স মস্ক এসব মুসল্লিদের ব্যাপক সেবা প্রদান করে।

 সংস্থাটির এক প্রতিবেদনে, ১৪৪৫ হিজরির রমজানের প্রথম সপ্তাহে মুসল্লি ও দর্শনার্থীদের জন্য প্রদত্ত বিস্তৃত পরিসেবার তথ্য প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন: রমজানে একাধিকবার ওমরাহ নিষিদ্ধ করল সৌদি আরব

কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের প্রথম সপ্তাহে ৪ লাখ ১৪ হাজার ৮৭৮ জনেরও বেশি দর্শনার্থী নবী (সা.) এবং তার দুই সঙ্গীকে সালাম জানানোর সম্মান পেয়েছেন। এছাড়া একই সময়ে ১ লাখ ৩৪ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ৭ হাজার ৬৯৭ জন নারী রিয়াজুল জান্নাহতে নামাজ আদায় করেছেন।


নিজেদের সাংগঠনিক পদ্ধতিতে মসৃণভাবে ভিড় ব্যবস্থাপনার পাশাপাশি পুরুষ ও নারীদের উভয়ের জন্য পরিদর্শনের সময়সূচী নিশ্চিত করে কর্তৃপক্ষ।

এছাড়া বিশেষায়িত পরিষেবাগুলো গত সপ্তাহে ১০ হাজার ৪৮২ জন বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিকে সহায়তা করেছে। একইসঙ্গে বিভিন্ন জাতীয়তার ১ লাখ ১০ হাজার ৪১২ দর্শনার্থীকে একাধিক ভাষায় যোগাযোগ পরিষেবা প্রদান করা হয়।


একই সময়ে মসজিদ কর্তৃপক্ষ ১ লাখ ৪৪ হাজার বোতল জমজমের পানি বিতরণ করেছে এবং মসজিদের মধ্যে নির্দিষ্ট এলাকায় রোজাদারদের জন্য ১৫ হাজার ২৪৩টি ইফতার সরবরাহ করেছে বলেও জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এইচআ/


নামাজ মসজিদে নববী পবিত্র রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250